নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেট এলাকায় গতকাল সোমবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আবদুর রব (৪৫) নামের এক সুতা ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবদুর রব শহরের টানবাজার এলাকায় সুতার ব্যবসা করতো। তার বাড়ি ঢাকার জুরাইন এলাকাতে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই জানান, ঢাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা নারায়ণগঞ্জমুখী ট্রেন কেন্দ ীয় রেল স্টেশন এলাকায় আসার মাত্র কয়েক গজ দূরে ১ নং রেলগেট এলাকায় চলন্ত ট্রেনে আবদুর রব উঠার চেষ্টা করে। এ সময় পা ফসকে সে ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।