মৃত্যুবার্ষিকী

গোলাম কিবরিয়া মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, সাবেক প্রাদেশিক পরিষদ, গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য, কুমারখালি থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়ার আজ ৩৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ জোহর শহরের জে, এন মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭৪ সালের এই দিনে কুমারখালি বড় জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজরত অবস্থায় আততায়ীর গুলিতে গোলাম কিবরিয়া নিহত হন। আছাদুজ্জামান জাতীয় সংসদের বিরোধী দলের সাবেক সচিব, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামানের আজ মঙ্গলবার ১৯তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন শোক র্যালী, আলোচনা সভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করেছে।