এই গরমে তৃষ্ণা কাতর মন চায় একগ্লাস ঠাণ্ডা জুস। শুধু শরীর নয়, মন জুড়াতেও একগ্লাস সুস্বাদু জুসের তুলনা হয় না। তাই এবার তেমন কয়েকটি জুসের রেসিপি দিয়েছেন শিউলী খান
তরমুজের জুস
উপকরণ :তরমুজ কুঁচি ২ কাপ, লবণ, গোলমরিচ গুঁড়া, বিট লবণ ১ চিমটি, চিনি ৩ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ।
প্রণালি :সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ছেঁকে নিয়ে পরিবেশন করুন।
কাঁচা আমের জুস
উপকরণ :কাঁচা আম কুঁচি করা ১ কাপ, পুদিনা পাতা ১০টি, চিনি ৪ টেবিল চামচ, ধনিয়া পাতা কুঁচি ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, কাঁচামরিচ কুঁচি ১টি (বড়), জিরা গুঁড়া ১/২ চা চামচ, লবণ ১/২ চা চামচ, পানি ২ কাপ।
প্রণালি :সমস্ত উপকরণ একসঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ছেঁকে নিয়ে পরিবেশন করুন।
আপেল জুস
উপকরণ :আপেল টুকরো করা ২টি, তরল দুধ ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, পানি ১ কাপ।
প্রণালি :সমস্ত উপকরণ একসঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ছেঁকে নিয়ে পরিবেশন করুন।
তেঁতুলের জুস
উপকরণ :তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, চিনি কোয়াটার কাপ, পানি ২ কাপ, বিট লবণ ১ চা চামচ।
প্রণালি :সমস্ত উপকরণ একসঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ছেঁকে নিয়ে পরিবেশন করুন।