রংপুর সিটি নির্বাচনের
ফল ইসি কার্যালয়ে
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪৩
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম গতকাল ঢাকায় এসে বেসরকারি ফলাফল জমা দেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনে সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফল জমা দেয়া হয়েছে। এই ফলাফল যাছাই-বাছাই করে শীঘ্রই গ্রেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রংপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই নবনির্বাচিত রংপুর সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে। গ্রেজেট প্রকাশ হওয়ার পর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ করানো হবে।