আজ চট্টগ্রাম উত্তর জেলা
আওয়ামী লীগের
ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪৩
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় শুরু হবে। দীর্ঘ ৮ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের প্রধান অতিথি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।