২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

মডেল-২ ১. কোনটির অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? ক. আগ্নেয় খ. দাশরথি গ. হৈমন্তিক ঘ. সৌর ২. নিচের কোনগুলো যৌগিক শব্দের উদাহরণ? ক. প্রবীণ, গবেষণা খ. তৈল, বাঁশি গ. বাবুয়ানা, গায়ক ঘ. জলধি, মহাযাত্রা ৩. ‘এ এক বিরাট সত্য’-এখানে ‘সত্য’ কোন পদ রূপে ব্যবহূত হয়েছে? ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. অব্যয় ৪. ‘পারলে একবার বেড়াতে এসো।’-কোন কালে কালে এবং কোন অর্থে অনুজ্ঞায় ব্যবহার হয়েছে? ক. ভবিষ্যত্ কালের সম্ভাবনায় খ. বর্তমান কালে উপদেশে গ. বর্তমান কালে আদেশে ঘ. ভবিষ্যত্ কালে অনুরোধে ৫. ‘সীমার মাঝে অসীম তুমি’-এ বাক্যে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে? ক. ব্যাপ্তি অর্থে খ. ঐকদেশিক অর্থে গ. মধ্য অর্থে ঘ. নিকট অর্থে ৬. ‘তার চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকে নি।’- এটা কোন ধরনের বাক্য? ক. সাধারণ খ. মিশ্র গ. যৌগিক ঘ. সরল ৭. ‘নিত্যন্ত অলস’ কোন বাগ্ধারা দিয়ে প্রকাশ করা যায়? ক. গোবর গণেশ খ. রাঘব বোয়াল গ. গোঁফ খেঁজুরে ঘ. খেঁজুরে আলাপ ৮. “Everry dog has his day”-এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? ক. প্রত্যেক কুকুরের দিন আছে খ. প্রত্যেকের একদিন সুসময় আছে গ. চাচা আপন প্রাণ বাঁচা ঘ. দুঃসময়ের দিনকার নেই ৯. নিচের কোনগুলো ফরাসি ভাষার শব্দ? ক. ইস্কাপন, রুইতনখ. কার্তুজ, ডিপো গ. দৌলত, নালিশ ঘ. দুরবার, হাঙ্গামা ১০. নিচের কোন শব্দটিতে ষ-ত্ব বিধানের বাইরে ‘ষ’ হয়েছে? ক. কৃষক খ. উত্কৃষ্ট গ. ষটচক্র ঘ. ভবিষ্যত ১১.নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? ক. ষড়ানন খ. কথাচ্ছলে গ. পরিষ্কার ঘ. হস্তান্তর ১২. নিচের কোনগুলো বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ? ক. কুহকিনী, শূদ্রাণী খ. অর্ধাঙ্গিনী, কুলটা গ. কুমারী, ময়ূরী ঘ. কর্ত্রী, যুবতী ১৩. ‘আমার কথা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে?’- এখানে কী অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে? ক. ক্রিয়া বিশেষণ খ. ক্রিয়া গ. ঘটমানতা ঘ. সামান্যতা ১৪. নিচের কোনটি পূরণবাচক শব্দ? ক. পাঁচই খ. অষ্ট গ. চৌঠাঘ. সপ্তম ১৫. নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? ক. মনমরা খ. মনগড়া গ. মনমাঝি ঘ. পরাণপ্রিয় উত্তর: ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. গ