২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

অধ্যায়-১১ (প্রাণীর বিভিন্নতা) ১। হুকওয়ার্ম কৃমির কারণে মানবদেহে কোন রোগটি হয়? ক) ম্যালেরিয়া খ) টাইফয়েড গ) রক্তস্বল্পতা ঘ) ডায়ারিয়া ২। নেফ্রেডিয়া কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? ক) Annelida খ) Arthropoda গ) Mollusca ঘ) Nematoda ৩। Porifera পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কোনটি? ক) অস্টিয়াম খ) ক্ষণপদ গ) শিখাকোষ ঘ) সিটা ৪। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে কোন প্রাণীর? ক) হুওয়ার্ম খ) টিক ও মাইট গ) প্লাটিপাস ঘ) গোখরা ৫। ফাইলেরিয়া ওয়ার্ম মানুষের কি রোগ সৃষ্টি করে? ক) আমাশয়খ) হামগ) গোদ রোগঘ)ম্যালেরিয়া ৬। Sepia কোন পর্বের প্রাণী? ক) Mollusca খ) Chordata গ) Chidaria ঘ) Nematoda ৭। পৃথিবীর অনেকদেশে বাণিজ্যিকভাবে চাষ করে কোনটি? i) স্পজ, ii) জেলীফিশ, iii) হাইড্রা কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) ii, iii ৮। Arthropoda পর্বের প্রাণী কোনটি? i) শতপদী,ii) হাজরাপদী, iii) ক্ষুদে মাকড় কোনটি সঠিক? ক) i iii খ) i, ii গ) i ঘ) i, ii, iii ৯। Amoeba কোন পর্বের অন্তর্গত? ক) Annelida খ) Protozoa গ) Arthropoda ঘ) Mullusca ১০। কেঁচো কোন পর্বের অন্তর্গত? ক) Annelida খ) Protozoa গ) Arthropoda ঘ) Mullusca ১১। কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী? ক) দোয়েল খ) ব্যাঙ গ) মুরগি ঘ) পান্ডা ১২। কোনটি পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ? ক) স্কাইফা খ) প্লাজমোডিয়াম গ) শামুক ঘ) তারামাছ ১৩। কর্ডাটা পর্বের প্রাণীদের কয়টি শ্রেণীতে বিন্যস্ত করা হয়? ক) পাঁচ খ) ছয় গ) সাত ঘ) আট ১৪। সিলেন্টেরণ নিচের কোনটির বৈশিষ্ট্য? ক) মলাস্কা খ) আর্থোপোডা গ) নিউরিয়া ঘ) পরিফেরা ১৫। কোনটির কারণে আমাশয় হয়? ক) প্রোটোজোয়া খ) কৃমি গ) মাছি ঘ) উভচর ১৬। কোনটি তরুণাস্থি দিয়ে গঠিত মাছ? ক) হাঙ্গরখ) ছোট মাছগ) রুইমাছঘ) ইলিশ মাছ ১৭। প্লাজমোডিয়াম জীবাণুর মশকীর দেহের দশাকে কি বলে? ক) স্পোরোজয়েট খ) রাইজয়েট গ) মেরোজয়েট ঘ) ক্রিপ্টোজয়েট ১৮। সংখ্যার দিক থেকে সর্ববৃহত্ পর্ব কোনটি? ক) Annelidaখ) Chordata গ) Cnidariaঘ) Arthropoda ১৯। চিংড়ি কোন পর্বের প্রাণী? ক) Cnidaria খ) Arthropoda গ) Porfera ঘ) Annelida ২০। যেসব প্রাণীর নটোকর্ড সারাজীবন উপস্থিত থাকে তাদের কী বলে? ক) ইউরোকর্ডাটা খ) ভার্টিব্রাটা গ) সেফালোকর্ডাটা ঘ) সাইক্লোস্টোমাটা উত্তরমালা১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.খ ১০.ক ১১.খ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.গ