এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ৭.২ প্রাণিদেহের সংগঠন ও পরিচিতি (Hydra)- বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করব, যা ফাইনাল ২০১৩ সালের (সকল বোর্ড) পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ঃ Hydra শারীরতাত্ত্বিক শ্রম বিভাগ বলতে কী বুঝ ? Hydra শ্রমবণ্টন ব্যাখ্যা কর। উত্তর ঃ শ্রমবণ্টন (Division of Labor) ঃ বহুকোষী জীবের দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের মধ্যে শারীরবৃত্তীয় কার্যাবলীর (Physiological function) সুষম বণ্টনকে শ্রমবণ্টন (Division of Labor) বলা হয়। Animal kingdom এ একমাত্র Hydra তে প্রথম বিভিন্ন কোষের মধ্যে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট শ্রমবণ্টন দেখা গিয়াছে। নিম্নে Hydra এর শ্রমবণ্টনের বিভিন্ন ধাপগুলো আলোচনা করা হল- ১.বহিঃত্বক ও অন্তঃত্বকের সংবেদনশীল কোষসমূহ বিভিন্ন ধরণের উদ্দীপনা সৃষ্টি করে। ২. Hydra এর বহিত্বকের নিডোব্লাস্ট কোষসমূহ আত্মরক্ষা, চলন ও শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। ৩. Hydra কর্ষিকাগুলো আত্মরক্ষা, শিকার ধরা ও চলনে বিশেষ ভূমিকা পালন করে। ৪.Interestsial কোষসমূহ প্রয়োজনে যেকোন মুহূর্তে কোষে রূপান্তরিত হয়ে কোষ, জননাঙ্গ ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। ৫.স্নায়ু কোষসমুহের সংগৃহীত উদ্দীপনা দেহের এক স্থান থেকে অন্য স্থানে বহন করে। ৬.বহিঃত্বকের পেশি আবরনী কোষসমূহ দেহে বহিরাবরণ সৃষ্টি ছাড়াও দেহের সংকোচন প্রসারণে অংশ নেয়।