মুক্তির অপেক্ষায় ফেরদৌস-মৌটুসীর চলচ্চিত্র

তরুণ পরিচালক রাফায়েল আহসানের রচনা ও পরিচালনায় ডিজিটাল চলচ্চিত্র ‘৬/৯-পাতলা খান লেন’-এর শুটিং এবং ডাবিংয়ের কাজ শেষ। তবে নাম পরিবর্তন করে আগামী সপ্তাহে সেন্সরে জমা পড়বে চলচ্চিত্রটি। নতুন নাম ‘৬/৯, পাতলা খান লেন’। ছবিটি সম্পর্কে এবং নাম পরিবর্তন প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক রাফায়েল আহসান বলেন, ‘এটি আসলে পুরোপুরি কমেডি ঘরানার ছবি। ছবিটিতে দেখানো হবে পুরান ঢাকার মানুষের জীবনধারা এবং এর সঙ্গে পারিপার্শ্বিক বিভিন্ন দিক নিয়ে নানা ঘটনা। আমরা অনেক আগেই চলচ্চিত্রটির কাজ সম্পন্ন করেছি। তবে সাময়িক জটিলতার কারণে চলচ্চিত্রটি সেন্সরে নাম পরিবর্তন করে জমা দিতে হচ্ছে। তবে আমার বিশ্বাস আগামী বছরের শুরুতে চলচ্চিত্রটি মুক্তি পাবে এবং দর্শকরা পছন্দ করবেন।’ ‘৬/৯, পাতলা খান লেন’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—ফেরদৌস, মৌটুসী, শহিদুল আলম সাচ্চু, প্রাণ রায়, মিলু, উর্মি খান, আলিশা প্রধান প্রমুখ।