দর্শক অধিকার ফোরোমের নতুন কমিটি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:২০
সম্প্রতি দর্শক অধিকার ফোরামের ২০১৩-১৪ সনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দৈনিক ইনকিলাবের কামরুল হাসান দর্পণকে সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের রেজাউর রহমান রিজভীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের মঈন আবদুল্লাহ এবং দৈনিক আমার দেশের রাকিব হোসেন। উল্লেখ্য, ‘দর্শক অধিকার সংরক্ষণে সংকল্পবদ্ধ’ অঙ্গীকার নিয়ে ২০০৮ সালে দর্শক অধিকার ফোরাম যাত্রা শুরু করে।