আদমজী ইপিজেডে বয়লার বিস্ফোরণ আহত ২৫
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৯
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে রপ্তানিমুখী প্রতিষ্ঠান ইপিক গার্মেন্টস বয়লার বিস্ফোরণে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে নারীসহ অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইপিজেড কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি।
আদমজীতে অবস্থিত নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহাবুবুল আলম জানান, ইপিজেডের ভেতরে অবস্থিত ইপিক গার্মেন্ট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড-এর গার্মেন্ট সেকশনে দুপুর ১টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বয়লারের আশপাশে থাকা কয়েকজন শ্রমিক ও আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে ঐ শ্রমিকেরা আহত হয়। আহতদের মধ্যে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত অন্যদের সিদ্ধিরগঞ্জের সাজেদা ক্লিনিকসহ অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাত্ক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।