মুকসুদপুরে টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে টাকা চাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে গত রবিবার এ সংঘর্ষ ঘটে। নিহত হায়াত মোল্লা (৪০) মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের ইবারেক মোল্লার ছেলে। আহতদের মধ্যে ইলিয়াছ মোল্লা, আক্কাছ, ইউনুছ, রুহুল, আজিজুল মোল্লা, হাসান সিকদারকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ সোমবার আলমগীর গ্রুপের হাসান সিকদার ও ইলিয়াস মোল্লাকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুরের বনগ্রাম বাজারে গত রবিবার পাইকদিয়া গ্রামের আলমগীর গ্রুপের আজাদ মোল্লা একই গ্রামের বশার মোল্লার নিকট পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় মিজানুর রহমান ও আলমগীর মোল্লা গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে বনগ্রাম হাট থেকে বাড়ি ফেরার সময় হায়াত মোল্লাকে মিজানের সমর্থক মনে করে আলমগীর গ্রুপের লোকজন রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদুপর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার রাতে তিনি মারা যান। মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।