কোটালীপাড়ায় আওয়ামী লীগের সম্মেলন

গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত সোমবার উপজেলার ডগলাস মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়। খগেন্দ্রনাথ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আ’লীগ নেতা লিয়াকত আলী মোল্লা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, রামশীল ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র বালা প্রমুখ। সম্মেলন শেষে মঙ্গলবার সকালে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে রামানন্দ ঢালী সভাপতি ও হরগোবিন্দ অধিকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।