লালমনিরহাট চেম্বারের নির্বাচন সম্পন্ন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৯
লালমনিরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ পরিচালনা পর্ষদ নির্বাচন সোমবার সম্পন্ন হয়। নির্বাচনে শেখ আব্দুল হামিদ বাবু সভাপতি, ফজলুল হক ফজল সিনিয়র সহসভাপতি ও কামরুল হাসান বকুল জুনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। জেনারেল গ্রুপে পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ, শাহজাহান প্রামানিক লাভলু, হুমায়ুন কবীর, শাহ আলম শেখ, খোরশেদ আহমেদ দুলাল, হাবিবুর রহমান, সেকেন্দার আলী, কামরুজ্জামান বাহার, সঞ্জীব কুমার সাহা, মোঃ সেলিম। এসোসিয়েট গ্রুপে পরিচালক নির্বাচিত হয়েছেন এনামুল হক, মোফাজ্জল হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম ও রেজাউল হক পাটোয়ারী লিটু।