চীনের একটি মেডিক্যাল ভার্সিটির সঙ্গে হলি ফ্যামিলি মেডিক্যাল
কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩০
চিকিত্সা শাস্ত্রে উচ্চ শিক্ষা, গবেষণা, বৈজ্ঞানিক তথ্য সংবলিত প্রকাশনা ও মেডিক্যাল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার চীনের ইন্টারন্যাশনাল স্কুল অব ক্যাপিটাল মেডিক্যাল ইউনিভার্সিটির পক্ষে ডীন, অধ্যাপক ডং ঝি ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান ভুঁইয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভুঁইয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দৌলতুজ্জামানসহ সিনিয়র শিক্ষক-চিকিত্সকগণ সভায় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি