হারুনূর রশীদ ধানমন্ডি ক্লাবের সভাপতি পুনঃনির্বাচিত

হারুনূর রশীদ ২০১৩ সালের জন্য ধানমন্ডি ক্লাব লিমিটেডের (সাবেক ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব লি:) সভাপতি হিসাবে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । গত রবিবার নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি পদে শুধু হারুনূর রশীদের নমিনেশন ফরম জমা পাওয়ায় তাকে এবং ১০টি নির্বাহী পদে ১৫ জন আবেদন করলেও শেষ মূহূর্তে ৫ জন প্রার্থিতা প্রত্যাহার করলে বাকি ১০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। নির্বাচিত সদস্যরা হলেন মো. হানিফ ভুঁইয়া, ডা. নূর এম. আবদাল, তপন কান্তি সরকার, শাহেদ আবদুল খালেক, খন্দকার আসাদুল ইসলাম রিপন, শরীফ আনোয়ার হোসেন, আরিফ মাসুদ চৌধুরী, আজিজুল হক রতন, আবদুল খালেদ মাহমুদ, মোজাম্মেল হক আলমগীর। - প্রেস বিজ্ঞপ্তি