মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার ছিনতাই
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩২
মিরসরাইয়ে অস্ত্রধারী ডাকাতদল একটি প্রাইভেট কার ছিনতাই করে নিয়ে গেছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজের আধা কিলোমিটার দক্ষিণে এই ডাকাতির ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-২৯-২৯৩৫ যোগে বাঁশখালির সরল গ্রামে যাচ্ছিল সাদেক হাসান চৌধুরী ও তার পিতা মোফাজ্জল আহমদ চৌধুরী। মহাসড়কের নিজামপুর কলেজের দক্ষিণপার্শ্বস্থ স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে এলে অস্ত্রধারী ডাকাত দল অন্য একটি মাইক্রোবাসে করে এসে সড়ক গতিরোধ করে অস্ত্রের মুখে চালক ও তার পিতাকে জিম্মি করে। সাথে থাকা সব কিছু নিয়ে পালিয়ে যায়।
এই ব্যাপারে গাড়ির চালক সাদেক হাসান বাদি হয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে এবং আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।