দেবিদ্বারে জামায়াত নেতা আটক
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
কুমিল্লার দেবিদ্বারে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আব্দুল মতিন (৫৫) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
সোমবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জামায়াত নেতা আব্দুল মতিন দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি উপজেলা জামায়াত এর সক্রিয় সদস্য।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম বদিউজ্জামান জানান, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে সারা দেশে জামায়াতের নাশকতা সৃষ্টি করতে দেশের সকল জামায়াত নেতাদের সাথে যোগসাজশে তার গোপন বৈঠক ও ষড়যন্ত্র চালানোর অভিযোগ রয়েছে।