লাকসামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুরে অটোরিকশা চালক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার মোহাম্মদপুর পশ্চিমপাড়া বাঁশতলি রাস্তার পাশের বাড়ির পরিত্যক্ত খড়ের গাদায় অটোবাইক চালক রবিউল হোসেনের (২০) গলায় ফাঁস দেয়া লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রবিউল একই গ্রামের হাকিম আলীর ছেলে।