কটিয়াদীতে বিনা ধান-৭ চাষে সফলতা
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪১
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিনা ধান-৭ চাষে কৃষকদের সফলতা পেয়েছেন। তারা ধান চাষের পর অন্যান্য ধানের তুলনায় এক মাস আগে ধান কর্তন করতে পারে এবং সরিষা চাষ করে আশিদিনের পর ফলন তুলে আবার ধানের চাষাবাদ করতে পারে। তাছাড়া গম, আলু, খিরা ও সবজি ফলনও ভাল হয়েছে। এত করে বিনা সাত ধানের দিকে ঝুঁকে পড়েছে এলকার কৃষক।
কটিয়াদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিনা-৭ চাষ পরীক্ষামূলক শুরু হয় ২০১০ সালে। ২০১২ সালে বিনা-৭ ধান চাষ হয়েছে ১ হাজার ৫০ হেক্টর জমিতে। প্রতি বিঘাতে ফলন হয়েছে ১৬ মণ। হেক্টর প্রতি ৫ টন। ২০১০ সালের পূর্বে কৃষক বিআর ধান-১১ মুক্তার চাষ করতো। বিআর-১১ ধান চাষের সময় লাগে ১৪৫ দিন। বিনা ধান-৭ আবাদের সময় ১০৭-১১০ দিন। অর্থাত্ প্রচলিত ধানের চেয়ে প্রায় এক মাস পূর্বে কর্তন করা যায়। কটিয়াদীর উপজেলা কৃষি কর্মকতা প্রশান্ত কুমার সাহা বলেন, তিন বছর প্রচেষ্টার পর ১০৫০ হেক্টর বিনা ধান চাষ উন্নীত করা হয়েছে। ফলন গড়ে প্রতি হেক্টরে ৫ টন।