কাহালুতে প্রতিবন্ধী ছেলেটি কার!

সোমবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া নামক বাসস্ট্যান্ড থেকে ৭/৮ বছর বয়সের এক প্রতিবন্ধী ছেলের কোন অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না। উপজেলার কাজীপাড়া গ্রামের হবিবর রহমান নামের এক ব্যক্তি বাসস্ট্যান্ড থেকে ছেলেটিকে পেয়ে তার বাড়িতে নিয়ে যান। ছেলেটির পরনে সাদা থ্রি কোয়ার্টার প্যান্ট এবং গায়ে খয়েরি রংগের সুয়েটার ছিল। তার মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা ৪ ফিট। এছাড়া ছেলেটির ডান পায়ের গোড়ালির উপরে আগুনে পোড়ার সাদা চিহ্ন রয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে ছেলেটি হবিবরের হেফাজতে রয়েছে। তবে তার কোন অভিভাবক থাকলে কাহালু থানা অথবা এ মোবাইল নম্বরে (০১৭২৩-৮৮৩৩২৭) যোগাযোগ করতে পারেন।