গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪২
২১ বছর পর সোমবার গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ মোখলেছুর রহমান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খানের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্ল¬¬াহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও বরিশাল-১ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু।
কাউন্সিলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনকে সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি এবং উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক গোলাম মনির মিয়াকে সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কবির খানকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।