মিরপুরে ‘নকশী কাথা’ প্রশিক্ষণের উদ্বোধন

মিরপুর উপজেলার বারুইপাড়া ইউপির মশান গ্রামে অবস্থিত সোনার বাংলা মহিলা সংস্থা কার্যালয়ে ২৪ ডিসেম্বর ১৮ দিনব্যাপী ‘নকশী কাথা’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করণ প্রকল্পের আওতায় ‘নকশী কাথা’ প্রশিক্ষণের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। সোনার বাংলা মহিলা সংস্থার সভানেত্রী হাছিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুল ইসলাম, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ খান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।