হরিণাকুন্ডুতে গৃহবধুর আত্মহত্যা
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
হরিণাকুন্ডু উপজেলার পোলভাতুড়িয়া গ্রামের মোঃ বজলুর রহমানের অন্তসত্বা কন্যা মোছাঃ জরিনা খাতুন গত সোমবার রাতে স্বামীর সাথে কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে। তিন বছর আগে সদর উপজেলার জাদবপুর গ্রামে নবিছদ্দী মন্ডলের ছেলে পিন্টুর সাথে তার বিয়ে হয়। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকালে তার বাবার বাড়িতে লাশ দাফন করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।