শোক সংবাদ

ইফতেখার উদ্দিন ফরহাদ বাংলাদেশ সিরামিক ওয়্যার ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ইফতেখার উদ্দিন ফরহাদ (৫৮) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মরহুমের জানাজা আজ বুধবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার নিজ জন্মস্থান নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। হারুন অর রশিদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ (৬৫) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। আজমান আলী সরদার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আজমান আলী সরদার (৬৫) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মুফতি এনায়েত উল্লাহ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠের ইমাম আলহাজ্ব মুফতি মাও: এনায়েত উল্লাহ (৪৫) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। নূরুল হক মিয়া বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাহামুদ ওরফে মাহবুব মাস্টারের পিতা প্রবীণ ব্যবসায়ী মো. নূরুল হক মিয়া (৮৮) রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৫ পুত্র, ৪ কন্যা রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. খলিলুর রহমান মাস্টার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লেবুবুনিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. খলিলুর রহমান মাস্টার (৭২) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।