ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগ

বান্দরবান জেলা গতকাল মঙ্গলবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা দলকে ৬৯ রানে পরাজিত করে। প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের এ খেলায় বান্দরবান প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে চট্টগ্রাম জেলা ৮৬ রানে অলআউট হয়ে যায়। নোয়াখালী ভেন্যুতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দলসহ চারটি দল অংশ নিচ্ছে। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু ও ভেন্যুর ম্যানেজার সালে আহমদ বাবুল উপস্থিত ছিলেন। ঠাকরগাঁও জয়ী লালমনিরহাট প্রতিনিধি এদিকে ঠাকুরগাঁওয়ে স্বাগতিক জেলা দল ৭৫ রানে কুড়িগ্রাম জেলা দলকে পরাজিত করেছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে ইয়াং টাইগারস অনূর্ধ্ব ১৪ বিভাগীয় ক্রিকেটের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।