আরেকটা বিশ্ব রেকর্ড
গড়তে চান হালিম
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৪
গত বছর অক্টোবরে বল স্থিরভাবে মাথায় রেখে ১৫ কিলোমিটার ২০০ মিটার হেঁটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন আবদুল হালিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নাম তুলেছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বল নিয়েই আরেকটা বিশ্ব রেকর্ড গড়তে চান তিনি। এবার বল মাথায় রেখে রোলার স্কেটিং শু পরে যতোটা সম্ভব দূরত্ব পর্যন্ত স্কেট করতে চান হালিম। এ জন্য ইতিমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন মাগুরার ছয়ঘরিয়া গ্রামের তরুণ। আবদুল হালিমের আবেদন গ্রহণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হলে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সেটা সম্পন্ন করতে হবে। দেয়া হবে নির্দেশনাও। এখন এ পরিকল্পনা বাস্তবায়নে জনহিতৈষি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সহযোগিতা কামনা করছেন হালিম। খবর বিজ্ঞপ্তির