আজ জেপির যৌথ সভা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৭
আজ বুধবার সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টি-জেপি’র লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় ১ জানুয়ারি জেপি’র প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হবে।
সভায় সম্পাদকমন্ডলীর সকল সদস্য, অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকায় অবস্থানরত দলের প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যানবৃন্দকে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি