দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ১৩ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৩ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভবার:শনি ও মঙ্গলবার। শুভরত্ন:নীলা ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। দৃঢ় ইচ্ছাশক্তির সাথে রয়েছে কাজ করার ক্ষমতা। জীবন হবে ঘটনাবহুল। আপনার মধ্যে থাকতে পারে এক ধরনের চরমপন্থী মনোভাব। বাহ্যত ভয় না পেলেও যেকোন পরিস্থিতির ক্ষতিকর ও লাভজনক দিক খুবই সুস্পষ্টভাবে দেখতে পান। তাই বলিষ্ঠভাবে সিদ্ধান্ত নিয়ে সহজেই কাজ করতে পারেন। জীবনে ব্যাপক ঘাত-প্রতিঘাদ সত্ত্বেও সাফল্যের দ্বার কেউ রুদ্ধ করতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী লুই প্রাস্তর, জ্যোতির্বিদ জন কেপলার, কথাশিল্পী সৈয়দ শামসুল হক, কবি র্মীজা গালিব, ঔপন্যাসিক রাবেয়া খাতুন, আলহাজ্ব জহিরুল হক, মৃদুল সাহা, অভিনেত্রী মার্লিন দিয়াত্রিচ, মুনমুন আহমেদ। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। আমদানী-রপ্তানি ব্যবসায় সুফল আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। গৃহে কোনো সত্ মানুষের আগমন ঘটতে পারে। মন ভালো থাকবে। দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সেবামূলক কাজে আনন্দ পাবেন। সামাজিক কোনো কাজে জড়িত হতে পারেন। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ব্যবসা সম্প্রসারণে কারো সহযোগিতা পাবেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চিন্তা-ভাবনা করে কাজ করুন। দিনের সকল কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। কারো সাথে বিবাদে না জড়ালেই ভালো করবেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। হঠাত্ মায়ের শরীর খারাপ হতে পারে। অর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ মনের লালিত কোনো আশা পূর্ণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে লাভবান হতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। বিকেল বেলা তুলনামূলকভাবে আরো ভালো যেতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ দিনটি মোটামুটি শুভ-সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। দৈনন্দিন কাজে অগ্রগতি আশা করা যায়। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। নতুন কোনো সুযোগ হাতে আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কল-কারখানায় নিযুক্ত ব্যক্তিরা সতর্কতার সাথে কাজ করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষ শত্রুতা হাসিলের চেষ্টা করবে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। আগুন থেকে দূরে থাকুন। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক ক্ষেত্রে অনেক টাকা বাকি পড়তে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো বন্ধুরা আত্মীয়ের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাগযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাবেন। ব্যবসায় প্রসারে কারো সহযোগিতা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দ্বায়িত্ব ও পরিশ্রম বৃদ্ধি পাবে। বাড়িতে কারো সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পুরনো কোনো সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন কোনো বন্ধু লাভের যোগ আছে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কাজকর্মে উত্সাহ পাবেন। কোনো ব্যাপারে অনুতপ্ত হতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাবেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরোনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। মানসিকভাবে সবল থাকার চেষ্টা করুন। সেবামূলক কাজে আনন্দ পাবেন।