ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে বিজয়ের আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন। বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুব, সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাদেক মিয়া, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নবীনগর প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবশেন করেন জেরিন, নাজা, জ্যোতি, সৃষ্টি, প্রতিমা, জৈতা, ইতি, জেমি, দিপা, রোনা, তিথি, প্রীতি, তানিয়া, রোমা, কান্তা, প্রমি, সাথি, শতাব্দি, কস্তুরি, দোলা, আইরিন, তাবাস্সুম, স্নিগ্ধা, বর্নি আবির, জয়, বাবু, জাকির, বিজন দাস, শংকর বাবু, মলায় হোসেন ও মাধব। উপস্থাপনা করেন ফারজানা আফরোজ রত্না।