বাগেরহাট
মোরেলগঞ্জে বিজয়োত্সব উদযাপন
মো. মেহেদী হাসান, মোরেলগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:০৯
বাগেরহাটের মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে পৌর শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি রফিকুল ইসলাম। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার লিয়াকত আলী খান। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি ইব্রাহিম হাওলাদার, শফিকুর রহমান লাল, শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মুসফেকুর রহমান নাহারসহ আরও অনেকে। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।