কুমিল্লা

ভূমিহীনদের জন্য সাংস্কৃতিক পদযাত্রা

কুমিল্লার চান্দিনায় পথনাটকের মাধ্যমে ভূমিহীনদের জাগ্রত করতে দুই দিনব্যাপী নাট্য পদযাত্রা শুরু করেছে ‘নিজেরা করি’ নামে একটি সামাজিক সংগঠন। গত ২৪ ডিসেম্বর সকাল ১০টায় চান্দিনা ভূমিহীন সমিতির উদ্যোগে ‘নাটক হোক গণ মানুষের মুক্তির চেতনা সাংস্কৃতিক পদযাত্রা’-এই স্লোগানকে সামনে রেখে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই পথ নাটক শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জনসচেতনা মূলক একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নারী নেত্রী সুফিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছলেহ উদ্দিন মোছলেম, নিজেরা করি এনজিওর বিভাগীয় সংগঠনক জাহাঙ্গীর আলম বুলবুল, চান্দিনা প্রেস ক্লাব সভাপতি কাজী রাশেদ, আব্দুর রব প্রমুখ।