ফো কা স

চিন্তার সহযাত্রী

এ দেশের টিভি মিডিয়ার নতুন যুগের পথিকৃত্ সায়মন ড্রিং। একুশে টেলিভিশনের দায়িত্ব নিয়ে যিনি সৃষ্টি করে দিয়েছিলেন এ দেশের ছোট পর্দার প্রথা। যে প্রথা অনুকরণ করে চলছে আজকের স্যাটেলাইটের এই বাংলাদেশ। কিছুদিন আগে আবারও তিনি ঘুরে গেলেন বাংলাদেশ। এর সাথে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল পরিদর্শন করেন। সায়মন ড্রিংয়ের অনুরোধেই বিটিভির বাইরে প্রথমবারের মতো কোনো স্যাটেলাইট চ্যানেলে অনস্ক্রিনে থেকে প্রোগ্রাম করেছিলেন। দীর্ঘদিন পরে আবারও তার বাংলাদেশ সফরে এসে তাই দুজনার দীর্ঘ মতবিনিময় হয়। নতুন খবর হলো তারা দুজন যৌথভাবে দুটি বিদেশি চ্যানেলের জন্য নতুন ডকুমেন্টারি তৈরি করছেন।