‘বারফি’কে নিয়ে প্রিয়াঙ্কার কষ্ট

বলিউডের এ বছরের অন্যতম ছবি ‘বারফি’ যখন অস্কারে মনোনীত হওয়ার জন্য আবেদন করে, তখন থেকেই অনেকের চোখে স্বপ্ন বাঁধে অস্কারের। কিন্তু যখন অস্কারে মনোনীত হতে ব্যর্থ হয় ছবিটি, তখনই অনেকে হতাশ হন। জনপ্রিয় হওয়া এই চলচ্চিত্রের অস্কার দৌড়ের ব্যর্থতায় কষ্ট পেয়েছেন অনেক দর্শকও। আর যখন স্বয়ং ছবিটির নায়িকার কথা বলা হয়, তখন তার কষ্টের পরিমাণটা অকল্পনীয়। সেই কষ্টের কথাই সম্প্রতি ‘বারফি’ ছবির অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মিডিয়ার সঙ্গে শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি এই ঘটনায় অনেক কষ্ট পেয়েছি। আমি ভেবেছিলাম অস্কার না পেলেও নমিউনেশন ঠিকই পাবে। শুধু আমার একার নয়, পুরো ইউনিটের এই কষ্ট। তারপরও আমি খুশি যে ভারত ছবিটিকে অস্কারে মনোনয়নের জন্য পাঠিয়েছে। এই ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। উল্লেখ্য, এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া একজন প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে তার নাম ছিল ঝিলমিল চ্যাটার্জি।