৭ দিনব্যাপী নাট্যোত্সব শুরু
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৩
কলিম শরাফী স্মরণে রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপী নাট্যোত্সব। উত্সবের কর্তৃপক্ষ জানান, আজ সন্ধ্যা ৬টায় উত্সবের উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ৫টায় মঞ্চস্থ হবে মনোজ মিত্রের নতুন নাটক ‘যুগল মিত্র’।