ভেসপা-১৫০

জিটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘ভেসপা ১৫০’। শামীম জামানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীম জামান, অর্ষা, শারমিন তুষ্টি, আরফান আহমেদ প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—জামান এবং লাবিব নব বিবাহিত দম্পতি। জামান একটু ট্রিপিক্যাল টাইপের লোক। জামানের একটি পুরানো ভেসপা থাকে। যে ভেসপাটা তার অনেক প্রিয়। এই ভেসপাটি সে ছাত্রজীবনে কিনেছিল। এর সাথে জড়িয়ে আছে তার অসংখ্য স্মৃতি।