বিনোদন প্রতিদিন চয়েজ
অস্তিত্বে অনুভবে
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৪
আজ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটক ‘অস্তিত্বে অনুভবে’। ফেরদৌসি মাহমুদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সাঈদা নাঈম। পরিচালনা করেছেন ফরিদুল হসান। নাটকের অভিনয় করেছেন—হলেন হাসান মাসুদ, ফারজানা ছবি, শম্পা, রেবেকা সুলতানা, রেশমী, মম আলী ও নওরীন। নাটকের কাহিনীতে দেখা যাবে—মধ্যবিত্ত পরিবারের জবাকে ভালোবেসে বিয়ে করে রাহাত। শত চেষ্টা করেও জবা তার শাশুড়ির মন জয় করতে পারে না। সুন্দরী হওয়া সত্ত্বেও শাশুড়ি সমাজের কারও সাথে জবাকে পরিচয় করিয়ে দিতে দ্বিধা বোধ করে। কারণ জবা হঠাত্ হঠাত্ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে জবাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। অবশেষে শাশুড়ির কথা রাখতে গিয়ে কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে যায় জবা। এভাবেই এগিয়ে যায় নাটকটি।