অ্যাভেঞ্জার্স এন্ডগেম

৪ দিনেই বিশ্বরেকর্ড

বিনোদন ডেস্ক

 

মুক্তির পরই আলোচনা ঝড় তুলেছে মার্ভেল স্টুডিয়োর ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ সিনেমাটি। মাত্র চার দিনেই বক্স অভিসে জমা পড়েছে ১২০০ মিলিয়ন ডলার। এখন পর্যন্ত হলিউড বা বলিউডের কোনও ছবি প্রথম সপ্তাহে এই পরিমাণে ব্যবসা করতে পারেনি। সেই দিক থেকে এই সিনেমাটি বক্স অফিস ওপেনিংয়ে রেকর্ড গড়েছে।অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ সিনেমাটি মুক্তি পেয়েছে ২৬শে এপ্রিল। তারকাবহুল এ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি, ব্রি লারসন, ক্রিস  হেমসওর্থ, ক্রিস ইভানস, মার্ক রাফালো, জেরেমি রেনার ও স্কারলেট জোহানসন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২২ নম্বর ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’।