স্মার্টফোন প্রিমো’র আপডেট ভার্সন শিগগিরই আসছে
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩৬
শিগগির বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন অ্যান্ড্রয়েড প্রিমো’র আপডেট ভার্সন। ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই মোবাইল হ্যান্ডসেট প্রিমো। এ অবস্থায় ক্রেতাদের আরো উন্নত সেবা দেয়ার লক্ষ্যে প্রিমো’র আপডেট ভার্সন আসছে। এই সেট থেকে গ্রাহকরা আই ফোনসহ অত্যাধুনিক মোবাইল ফোন সেটের মতোই এন্টারটেইনমেন্ট সুবিধাসহ বিভিন্ন সেবা পাবেন। তবে আপডেট ভার্সনটিও আগের দামেই পাওয়া যাবে।
ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (সেল্যুলার ফোন ডিভিশন) এসএম রেজওয়ান আলম জানান, আপডেট ভার্সনে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ২.৩.৬ (জিনজারব্রেড) এর পরিবর্তে থাকছে আ্যাান্ড্রয়েড ৪.০.৪ (আইসক্রিম স্যান্ডউইচ)। ডুয়েল সিমের এ হ্যান্ডসেটে জিপিএস, জিএসএম, ডাব্লিউসিডিএমএ, ওয়াই ফাই ও এজ ব্যবহার করা যাবে। এছাড়া রয়েছে মোশন, গ্রাভিটি, লাইট ও প্রক্সিমিটি সেনসর। হ্যান্ডসেটটিতে কোয়ালকম-১ গিগাহার্টজ প্রসেসর সংযোজন করার ফলে সহজেই ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যায়।-প্রেস বিজ্ঞপ্তি