নোয়াখালী চেম্বারের নির্বাচন সম্পন্ন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩৭
নোয়াখালী চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক কর্মকর্তা নির্বাচন গতকাল বুধবার জেলা চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম হায়দার সভাপতি, ফিরোজ আলম মতিন প্রথম সহ- সভাপতি ও মোস্তফা ইকবাল দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হন। এ নির্বাচনের পূর্বে ২০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের উপস্থিতিতে এ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।