ক্যারিয়ার জিজ্ঞাসা

প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। সাম্প্রতিক সময়ে আমরা আউটসোর্সিং নিয়ে অনেক কথাই শুনছি। আউটসোর্সিংয়ে কি সত্যিই ভালো ক্যারিয়ার গড়া সম্ভব? আউটসোর্সিং করতে হলে কী করতে হবে? মো. বদরুল হাসান খিলগাঁও, ঢাকা। আউটসোর্সিং অত্যন্ত সম্ভাবনাময় একটি বিষয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে যেকেউ নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষ হলে তা থেকে বড় অংকের অর্থ উপার্জন করতে পারে। তার জন্য যেকোনো একটি বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। সে জন্য গ্রাফিক্স ডিজাইন, অনুবাদ, এসইও এবং এ রকম অনেক বিষয়ই রয়েছে। সব ধরনের কাজই পাওয়া যায় আউটসোর্সিংয়ের সাইটগুলোতে। যদি সত্যিই আগ্রহ থাকে এবং যে অনুযায়ী পরিশ্রম করতে পারেন, তবে অবশ্যই আউটসোর্সিংয়ে ভালো করতে পারেন। বাংলাদেশের অনেকেই আউটসোর্সিংয়ে ভালো করছেন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com