গুগল ক্রোমের অ্যান্ড্রয়েড ভার্সনে ডার্ক মুড

আরিফুর রহমান

যারা গুগল ক্রোম অ্যান্ড্রয়েড ডার্ক মুডের জন্য অধীর অপেক্ষা করছেন, তাদের অপেক্ষার পালা এবার শেষ! লেটেস্ট গুগল ক্রোম স্ট্যাবল চ্যানেল অ্যান্ড্রয়েড ভার্সন ৭৪.০.৩৭২৯.১১২ তে ডার্ক মুড ফিচারটি যুক্ত করে দেওয়া হয়েছে। তবে ভার্সনটিতে আপডেট করে নিলেই সঙ্গে সঙ্গে ফিচার পেয়ে যাবেন না। আপনাকে ঈযত্ড়সব ভষধমং থেকে এটা এনাবল করে নিতে হবে। তবে, গুগল ক্রোম অ্যান্ড্রয়েড ভার্সনে ডার্ক মুড এনাবল করা খুবই সহজ। এজন্য আপনাকে প্রথমে ৭৪.০.৩৭২৯.১১২ এই লেটেস্ট ভার্সনটিতে আপডেট করে নিতে হবে। অনেকে প্লে স্টোর থেকেই আপডেট করতে পারবেন, কিন্তু আপনার ফোনটি ভার্সন আগের হলে কয়েক দিন পরে আপডেট করতে পারবেন। এজন্য আপনাকে অপেক্ষা করতে হতে পারে। তাই https://apkpure.com/google-chrome-fast-secure/com.android .chrome  আপডেট গুগল ক্রোমটি ডাউনলোড করে নিন!

লেটেস্ট ক্রোমের অ্যাড্রেসবার থেকে ভিজিট করুন chrome://flags/#enable-android-night-mode — এরপর, “Android Chrome UI dark mode” এর ড্রপডাউন মেন্যু থেকে “Enabled” সিলেক্ট করুন। একবার ক্রোম ফ্ল্যাগ থেকে ডার্ক মুড চালু করে নেওয়ার পরে ক্রোমের Settings > Dark mode menu পেয়ে যাবেন। এই নতুন গুগল ক্রোম ভার্সনটিতে শুধু ডার্ক মুডেই নয়, সঙ্গে ‘Translate...’ নামক একটি শর্টকাট যুক্ত করে দেওয়া হয়েছে, যেটি ক্রোম মেন্যু থেকে অ্যাক্সেস করা যাবে। এই অপশনটি থেকে আপনি যেকোনো ভাষায় ওয়েবপেজটি সহজেই ট্রান্সলেট করতে পারবেন। তবে এই ‘Translate...’ অপশনটি কেবল তখনই দেখতে পাওয়া যাবে যখন আপনার ডিভাইজের ডিফল্ট ভাষা থেকে ওয়েবপেজের ভাষা আলাদা হবে।