দুবাই দাবা থেকে বিদায় নিল বাংলাদেশ

ওয়ার্ল্ড সিটিজ দাবা চ্যাম্পিয়নশীপের সেরা ষোলর ঘরে প্রবেশ করার প্রথম ম্যাচেই হেরে গেছেন বাংলাদেশের দাবাড়ুরা। মঙ্গলবার রাতে দুবাইয়ের আল আমিন স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত নকআউট পর্বের খেলায় ঢাকা সিটি দাবা দল মোকাবেলা করে রাশিয়ার সারাটোভ দলের সাথে। বাংলাদেশ ০.৫-৩.৫ পয়েন্ট হেরে যায়। রাশিয়ার এই দলটির গড় রেটিং ২৬২৬। বাংলাদেশের গড় রেটিং ২৪৩৪। বিরাট পার্থক্য নিয়ে মোকাবেলা করে দাবাড়ুরা। ম্যাচে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেন থমাশেভস্কির সাথে। গ্র্যান্ডমাস্টার জিয়া হেরেছেন লিসিস ইগোরের কাছে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর হেরেছেন গ্র্যান্ডমাস্টার রামনোভ ইভজেনির কাছে।