ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগ

কক্সবাজার জেলা জয়ী

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল বুধবার অনুষ্ঠিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগ চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় দিনের খেলায় কক্সবাজার জেলা দল দুই উইকেটে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে কক্সবাজার জেলা দল ২২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রান করে। কক্সবাজার দলের আমিরুল ইসলাম হিমু হ্যাটট্রিক করেন। আজ বৃহস্পতিবার বান্দরবান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।