পটুয়াখালী জেলখানায় হাজতীর মৃত্যু

পটুয়াখালী জেলখানার মো. শহিদ ফকির (৪০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে গতকাল বুধবার সকালে জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বাউফল উপজেলার আদাবাড়িয়া গ্রামে। জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শহিদ ফকির একটি যৌতুক মামলার আসামি হয়ে গত ১৮ ডিসেম্বর কারাগারে আসে। মঙ্গলবার রাতে সে অসুস্থ হয়ে পড়লে রাত ২টার দিকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক ডা. নাজনীন নাহার আয়শা তাকে মৃত ঘোষণা করেন।