শৈলকুপায় ঘনঘন ওসি বদল, ১৫ মাসে ৩ জন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
ঝিনাইদহের শৈলকুপা থানায় ঘনঘন ওসি বদল করা হচ্ছে। ১৫ মাসে ৩ জন ওসিকে বদলি করা হয়েছে। ২০১১ সালের ৪ সেপ্টেম্বর ওসি সগির মিয়াকে বদলি করা হয়। ওই দিনেই আহসান হাবিব ওসি পদে নিয়োগ পেয়ে দায়িত্ব নেন। ৮ মাসের মাথায় ২০১২ সালের ৯ মে তাকে বদলি করা হয়। তার বদলে শাহিদুল ইসলাম শাহিনকে ওসি হিসাবে নিয়োগ দেয়া হয়। তাকেও ৮ মাসের মাথায় ২৩ ডিসেম্বর বদলি করে ঝিনাইদহ পুলিশ লাইনে রাখা হয়েছে। জানা যায়, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তাকে বদলি করা হয়েছে। তার স্থলে আব্দুল বারিকে ওসি পদে নিয়োগ দেয়া হয়েছে।
ঝিনাইদহ জেলার মধ্যে সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা হচ্ছে শৈলকুপা থানা।