বুড়িমারী দিয়ে শিশুসহ ১৭ বাংলাদেশিকে ফেরত
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বিভিন্ন মেয়াদে সাজা শেষে সোমবার সন্ধ্যায় নারী-শিশুসহ ১৭ বাংলাদেশিকে ভারতীয় কর্তৃপক্ষ সেদেশের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে ফেরত দিয়েছে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের ফেরত দেয়া হয়। এ সময় বিজিবি-বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সর্বোচ্চ দেড় বছর থেকে তিন বছর পর্যন্ত সাজা ভোগ শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের ফেরত দেয়।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিরা হচ্ছেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আব্দুল জলিলের ছেলে শাহ আলম, ভুরুঙ্গামারী উপজেলার মৃত ফয়জার আলীর ছেলে মোশারফ আলী, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ব্রজেন্দ্র কুমার রায়ের ছেলে প্রশান্ত কুমার, মতিউর রহমানের ছেলে বিষাদু ইসলাম, আজিজার রহমানের ছেলে সাইদুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে আছির আলী, আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল জলিল, আব্দুস ছাত্তারের ছেলে উমর আলী ফারুক, আফতার উদ্দিনের ছেলে আবির হোসেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রানা মিয়ার স্ত্রী চামেলী বেগম, তার শিশু সন্তান রূপা খাতুন, নোয়াব মিয়ার স্ত্রী রুবিনা বেগম, ডোমার উপজেলার জহুরুল হকের ছেলে মশিয়ার হক, ডিমলা উপজেলার মকবুল হোসেনের ছেলে নূর ইসলাম, জলঢাকা উপজেলার বেগেন্দ্র নাথ রায়ের ছেলে ভীরাজ নাথ রায়, বীরেন্দ্র নাথ রায়ের ছেলে পরিতোষ নাথ রায়, দেবেন্দ্র নাথ রায়ের ছেলে রজনী নাথ রায়। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, কাজের সন্ধানে সীমান্ত অতিক্রম করে ভারতে বিনাপাসপোর্টে প্রবেশের দায়ে বিভিন্ন সময় বিএসএফ তাদেরকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছিল।