কুমিল্লার অপহূত তরুণী উদ্ধার হয়নি

কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও এলাকা থেকে অপহূত ইসরাত জাহান (নিপা) নামের এক তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ১৭ ডিসেম্বর মহানগরীর বাগিচাগাঁও এলাকা থেকে ওই তরুণী অপহূত হয়। এ ব্যাপারে ঘটনার দিনই কোতয়ালী মডেল থানায় ও র্যাব-১১ এর কার্যালয়ে অভিযোগ দাখিল করেন নিপার পিতা সদর উপজেলার বিবিরবাজার এলাকার গোলাম মোস্তফা। জানা যায়, ১৭ ডিসেম্বর রাতে নগরীর শর্মা মেটার্নিটি ক্লিনিকে অসুস্থ খালাকে দেখে নিপা তার নানী ও মামার সঙ্গে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে নগরীর বাগিচাগাঁও এলাকায় পৌঁছামাত্র মোটর সাইকেল ও সিএনজিযোগে শামীম (২৬), কাইয়ূম (২৬), আবুল হোসেন (৩০)সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন অস্ত্রধারী যুবক তাদের গতিরোধ করে।