মুক্তিযোদ্ধা জাফরকে সেনাবাহিনীর দু’টি রিকশাভ্যান প্রদান

নাটোরের গুরুদাসপুরে মুক্তিযোদ্ধা জাফর মোল্লা (৭০) কে কিছু শীতবস্ত্র ও দু’টি রিকশাভ্যান দিয়েছে সেনাবাহিনীর ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স-এর ১১১ পদাতিক ব্রিগেড। গত মঙ্গলবার বিকালে সেনাবাহিনীর পক্ষ থেকে ওই অনুদান হস্তান্তর করেন ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. ক. আ স ম জুলফিকার আলী ও মেজর মনিরুজ্জামান। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা জাফর মোল্লাকে নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটিতে সেনাবাহিনীর ওই কর্মকর্তারা ব্যথিত হন। সংবাদের সত্যতা নিশ্চিত করতে তারা গত সোমবার ওই মুক্তিযোদ্ধার বাড়িতে যান এবং মুক্তিযোদ্ধার দুঃখ-দুর্দশার কথা শুনেন। তাত্ক্ষণিক ওই পরিবারকে কিছু শীতবস্ত্র দেন। পরদিন উপজেলার হামলাইকোলা আমবাগানে ডেকে নিয়ে তাকে দু’টি ভ্যানগাড়ি অনুদান দেন।