ডিকাব-এর নির্বাচন

সভাপতি ইমরান সম্পাদক বশীর

দৈনিক নয়াদিগন্তের ইমরান আলম এবং দৈনিক আমার দেশের বশীর আহমেদ যথাক্রমে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)-এর সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিকাব-এর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের জন্য নির্বাহী কমিটিতে দৈনিক সমকালের আব্দুল মজিদ (সহ-সভাপতি), বাংলা নিউজের খুররম জামান (যুগ্ম-সম্পাদক), ভোরের কাগজের আঙ্গুর নাহার মন্টি (কোষাধ্যক্ষ), এটিএন নিউজের ইসরাত জাহান উর্মি (দপ্তর সম্পাদক) নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা নিউজ টুডের বদিউল আলম, দৈনিক ইত্তেফাকের মাঈনুল আলম, দৈনিক সমকালের মাসুদ করিম, প্রথম আলোর রাহীদ এজাজ এবং দ্যা ডেইলি স্টারের রেজাউল করিম।—প্রেস বিজ্ঞপ্তি